
ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিন জনকে যাবজ্জীবন
ফরিদপুরে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার দন্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই দিনে ধর্ষণ মামলার ওপর রায়ে আরো এক ব্যক্তিকে একই দন্ড দেয়া হয়। পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার এক নারীকে গণধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা,







