মাগুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলী

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের ‘খ’ সার্কেল, মিঠাপুকুরের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিনের পরিচালনায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া ও নানকর রসুলপুর এলাকায়

ভোলায় ৩ গুনি শিক্ষক সম্মাননা ও নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ভোলায় তিন গুণি শিক্ষক সম্মাননা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো শিক্ষকের পাশে ভবিষ্যতের সাথে, ৬০ বছরের নিরবিচ্ছিন্ন পথ চলা। রবিবার (১১ অক্টোবর) গনসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা তাদের হল রুমে এ অনুষ্ঠানের  আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, বিশেষ অতিথির

​৯ অক্টোবর রায়পুরায় ‘ম্যারাথন-২০২৬’, অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় হাজার দৌড়বিদ

নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন-২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে দিনব্যাপী এ ক্রীড়া উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ম্যারাথনের পাশাপাশি রায়পুরার ঐতিহ্যবাহী মেঘনা নদীতে শিগগিরই দেশের বিভিন্ন স্থান

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ভোলার ২ লাখ জেলে

ইলিশের প্রধান প্রজনন মৌসূম উপলক্ষে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। আজ বুধবার রাত ১২টা থেকে আগামী ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ভরা মৌসূমেও নদীতে কাঙ্খিত ইলিশ না পাওয়ায় ভোলার জেলেরা ঋণ-দেনার চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। ঋণ-দেনার

মাগুরায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি চিত্তরঞ্জন গ্রেফতার

মাগুরার শালিখায় ৫০০ গ্রাম (আধা কেজি) গাঁজাসহ চিত্তরঞ্জন বিশ্বাস (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। ​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড় ৯টার দিকে শালিখা উপজেলার খিলগাঁতী এলাকায় প্রায় দুই ঘণ্টার এক সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানকালে খিলগাঁতী গ্রামের নিজ বসতবাড়ি থেকে আসামি চিত্তরঞ্জনকে হাতেনাতে আটক করা হয়।

আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

বরগুনার আমতলী উপজেলা শহরের চায়ের দোকান, মুদি দোকান, ফলের আড়ত থেকে শুরু করে পাড়া-মহল্লার ছোট-বড় প্রায় সব বাজারেই সহজলভ্য সাগর কলা। স্বল্পমূল্য, সহজপ্রাপ্যতা ও পুষ্টিগুণের কারণে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের খাদ্যতালিকায় রয়েছে এ ফল। নাশতা, আপ্যায়ন কিংবা তাৎক্ষণিক ক্ষুধা নিবারণে প্রতিদিনই অনেক মানুষ কলা কিনছেন। তবে বাজারে আসা এসব কলা কোথায় উৎপাদিত, কী ধরনের সার ও বালাইনাশক ব্যবহার করা

লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তারেক হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল মিয়া। এতে উপজেলার সকল মাধ্যমিক

​মাগুরায় পৌর বিএনপির মতবিনিময় সভা: মাসুদ হাসান খান কিজিলকে পৌর মেয়র হিসেবে দেখার প্রত্যাশা নেতাকর্মীদের

মাগুরা পৌরসভার এ’জি একাডেমী স্কুল প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯নং ওয়ার্ড (শহর) শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (০৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জনাব মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: সাইদ আহমেদ। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচঁটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, ঝাউচর, গোলাবাড়ি ও পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমান আদলেতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।   ভ্রাম্যমান আদালত পরিচালনা