শালিখায় গরুতে বীজতলা খাওয়া কেন্দ্র করে ৪ জনকে পিটিয়ে আহত, থানায় মামলার প্রস্তুতি
মাগুরার শালিখা উপজেলার বাহির মল্লিকা গ্রামে গরুতে ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে ৪ নারী-পুরুষকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। একই সাথে আহতদের সঙ্গে থাকা সোনার গহনাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—স্মৃতি বিশ্বাস (৩০), তার মা কবিতা বিশ্বাস (৫৫), স্বামী মানিক চৌধুরী







