
সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান, ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী থেকে একটি বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে এমন








