৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: পরিকল্পনা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ রোববার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষের জন-আকাঙ্ক্ষা পূরণে চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ড. তিতুমীর বলেন, ‘দেশের পানি ও নদীকেন্দ্রিক রাজনীতি রয়েছে। এ কারণে সরকার পানি ব্যবস্থাপনাকে একটি

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৭৫০ ছাড়াল, নিখোঁজ সাড়ে ৩ হাজার

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন অন্তত তিন হাজারের বেশি মানুষ। আজ রোববার পঞ্চম দিনের মতো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত দেশটির আট জেলায় ৭৩৪ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আলোচনা সভায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন। আজ রোববার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, তাদের স্মরণ এবং

মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় শিশুর মাকে মারধরের অভিযোগ, আতঙ্কে পরিবার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া আক্তার রিতুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার না করায় তার মাকে পথরোধ করে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের পরিবারের বিরুদ্ধে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার কুটিরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পূর্বে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ থামিয়ে দেওয়াকে কেন্দ্র করে কুটিরচর গ্রামের

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল পৌরসভার নামাজগ্রাম এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়েছে। ২৯ আগস্ট শনিবার সকালে সদরে অবস্থিত মডিউল কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দিনের পরিচালনায়

সরকারের প্রথম ছয় মাসে চরমোনাই পীরের ১০ অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম নিয়ে ১০টি অভিযোগ ও অসন্তোষের কথা তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বিএনপি এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের ছয় মাস পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, লোডশেডিং, জ্বালানি সংকট ও সংস্কারসহ

ঝালকাঠিতে পৃথক দুই ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

 ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার দুই এলাকায় নয় বছর বয়সী দুই শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার চাচাতো চাচা আবদুল আজিজ হাওলাদারের

চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

রাজধানী ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ করছে চীনা কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। ২৫ টাকা প্রতি ইউনিট দরে এই বিদ্যুৎ কিনবে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি বিল তোলার কথা রয়েছে। পাশাপাশি চলমান বিদ্যুৎ-গ্যাস ও সার সংকটের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে। অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর