সাভারে ওয়েস্টার্ন ভ্যালি হাউজিংয়ে রাজউকের অভিযান, ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা

সাভারে রাজউকের অনুমোদন না নিয়ে আবাসন প্রকল্প গড়ে তোলায় ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান।

এসময় আবাসন প্রকল্পটির সাইট অফিস ভাঙ্গার পাশাপাশি ড্রেজারের পাইপ ও সাইনবোর্ড ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের মাঝে প্লট বিক্রি করে প্রতারণা করে আসছিল। পরে আজ তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এসময় প্রকল্পটির সমস্ত কার্যক্রম বন্ধ করার পাশাপাশি রাজউকের অনুমোদন না নিয়ে করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এসময় অবৈধ এই আবাসন প্রকল্পটি উচ্ছেদের সময় স্থানীয়রা দাঁড়িয়ে থেকে রাজউকের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় রাজউকের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন