বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেফতার সংশোধনী নিউজ,, জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন দুই দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান ধানের শীষের ভোট প্রচারণা করছেন সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা দেবে জামায়াত জামায়াত ক্ষমতায় আসলে কুড়িগ্রাম হবে কৃষি শিল্পের রাজধানী : জামায়াত আমির ফরিদপুরে আগামীকাল বিএনপির বিভাগীয় জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন

মো: সাজ্জাদ হোসেন / ৫০
Update Time : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসন, মাগুরার কর্মচারিবৃন্দ।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেন জেলা প্রশাসন, মাগুরার কর্মচারিবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে অবিলম্বে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে।
তারা আরও দাবি জানান, ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, পেনশন প্রবর্তন এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণ করতে হবে।
বক্তারা বলেন, পে-কমিশন যে প্রস্তাব সরকারে প্রেরণ করেছে, তা নির্বাচন পূর্বেই গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কর্মচারিবৃন্দ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সাকির আহমেদ, অমৃত কুমার বিশ্বাস, মোঃ শফিকুল ইসলাম, যুধিষ্ঠির বিশ্বাস, মোঃ মাসুম রেজা ও মোঃ নবীর হোসেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনের আগেই ৯ম পে-স্কেলের গেজেট জারি না হলে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category