বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেফতার সংশোধনী নিউজ,, জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন দুই দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান ধানের শীষের ভোট প্রচারণা করছেন সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা দেবে জামায়াত জামায়াত ক্ষমতায় আসলে কুড়িগ্রাম হবে কৃষি শিল্পের রাজধানী : জামায়াত আমির ফরিদপুরে আগামীকাল বিএনপির বিভাগীয় জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা

সাভারের ঢাকা ১৯ আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম জিলু  / ৪০৫
Update Time : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  ঢাকা ১৯ আসন-এর মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ও মোঃ খোরশেদ আলমের সমর্থনে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। শুক্রবার (২৪ অক্টোবর)  বিকাল ৪ টার সময় পৌরসভার পশ্চিম ব্যাংকডাউন এলাকায় এই জনসমাবেশে স্থানীয়  নেতাকর্মীরা উপস্থিত হয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিশ্চিত করেন। মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন, “সাভারের চলমান উন্নয়ন কাজকে অব্যাহত রাখতে হলে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিকল্প নেই। তার বিজয় নিশ্চিত হলেই সাভারকে একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার উদাত্ত আহ্বান জানান।তিনি আরও অঙ্গীকার করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে  মেয়র নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়া, যানজট নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে তিনি সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন।জনসভায় বক্তারা সাভারের অতীত ও বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদেরকে উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিজয়ী করার জন্য উদ্বুদ্ধ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি স্লোগানে মুখরিত পরিবেশ  নির্বাচনে বিএনপি-এর মনোনীত প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছেন। অনুষ্ঠানে তাজ খান নাঈমের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন  দেলোয়ার হোসেন  মাদবর সিনিয়র যুগ্ম আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল রাশেদুজ্জামান বাচ্চু সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ক্রিয়াবীদ মনিবুর রহমান চম্পক সাভার পৌর ১নং কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশাররফ হোসেন মোল্লা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হয়রত আলি পাথালিয়া ইউনিয়ন বিএনপি মো. খান মজলিস বাবু সাভার পৌর বিএনপিমোহাম্মদ আলী পাঠান, সাভার পৌর যুবদল নেতা মো. মোবাদুল ইসলাম সেন্টু (সাবেক ছাত্রনেতা, সাভার পৌরসভা আতিক রাজু সাভার সরকারি কলেজ ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  জনসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সেলিম মিয়া ও কবির হোসেন পৌর যুবদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category