বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রেফতার সংশোধনী নিউজ,, জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন দুই দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান ধানের শীষের ভোট প্রচারণা করছেন সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা দেবে জামায়াত জামায়াত ক্ষমতায় আসলে কুড়িগ্রাম হবে কৃষি শিল্পের রাজধানী : জামায়াত আমির ফরিদপুরে আগামীকাল বিএনপির বিভাগীয় জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা

জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

শুভ সমদ্দার / ১৩
Update Time : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান পিরোজপুরে আসছেন। এ উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াত এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমানের সফরের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এ সময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনিত এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারী মো. জহিরুল হক. পৌর আমীর ইচাহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী প্রমুখ।
বক্তব্যের শুরুতেই  ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের এবং চব্বিশের জুলাই-আগস্টের সেইসব অকুতোভয় বীরদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জেলা আমীর বলেন, বিগত দিনের দুঃশাসন ও জুলুম-নিপীড়ন কাটিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নতুন স্বপ্ন আজ দেশের মানুষ দেখছে, সেই প্রেক্ষাপটে আমীরে জামায়াতের এই আগমন পিরোজপুরের নেতা-কর্মীদের প্রেরণা যোগাবে। আমীর পিরোজপুরের সাধারণ মানুষের সাথে মিলিত হবেন এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দেশ গড়ার দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
তিনি বলেন, আগামী শুক্রবার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষাধিক জনসমাগমে কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান দিক নির্দেশনা মুলক বক্তব্য দেবেন। এ সময় তার সাথে থাকবেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ,লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান, পিরোজপুরের তিনটি আসনের দলীয় প্রার্থীরা।
লিখিত বক্তব্যে অদ্যক্ষ ফরিদ বলেন,  জেলার ৩ টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে তিনজন প্রার্থী ঘোষণা করেছেন, তারা হলেন পিরোজপুর ১ আসনে জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী এবং পিরোজপুর ২ আসনের জন্য শামীম সাঈদী এবং পিরোজপুর ৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ডঃ শামীম হামিদী। তারা নির্বাচিত হলে স্বপ্নের এক সমৃদ্ধ ও আধুনিক জেলা গড়ার রূপরেখা তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রতিশ্রুতি কেবল নির্বাচনী স্লোগান নয় বরং পিরোজপুরের অবহেলিত মানুষের ভাগ্য বদলের অঙ্গীকার। যেখানে কোনো জুলুম থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না থাকবে ইনসাফ আর উন্নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category