রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তে
পদ্মায় নদীতে ডুবে নিখোঁজ হয়েছে রেজাউল শিকদার(৩৫) নামে এক যুবক দুইদিনেও উদ্ধার হয়নি।
নিখোঁজ যুবক বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া মৃত্যু মহিউদ্দিন ( মোহন) শিকদারের কনিষ্ঠ ছেলে। সে ফেরিতে তিন তাস জুয়া খেলতো।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটের পন্টুনে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শী রিয়াজুল শেখ নামে একজন জানান, রেজাউল ফেরিতে তিন তাসের মাধ্যমে জুয়া ও ছিনতাই করতো আজ মতিউর রহমান ফেরির একজন যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সেই যাত্রীর সাথে পন্টুনে ধস্তাধস্তির একপর্যায়ে নদীতে লাফ দিলে যাত্রীও সাথে সাথে নদীতে লাফ দেয়। স্থানীয়রা এক পর্যায়ে যাত্রীকে উঠাতে সক্ষম হলেও নিখোঁজ রেজাউল সাঁতার কেটে পাড়ে উঠতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা পরে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালায়। পরে ব্যর্থ হলে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায় এক পর্যায়ে নদীতে তার কোন খোঁজ না পেয়ে আপাতত উদ্ধার কাজ স্থগিত করা হয়।আগামীকাল সকালে পুনরায় উদ্ধার কাজ চলবে।
নিহতের বড় ভাই মোঃ হারুন সিকদার বলেন, আমার ভাইকে ষড়যন্ত্র করে নদীতে ফেলে মেরে ফেলা হয়েছে।আমি প্রশাসনকে বলছি ফেরিতে যারা তিন তাসের মাধ্যমে জুয়া খেলে ও ছিনতাই করে তাদেরকে আগে ধরেন তাহলে সব তথ্য পাওয়া যাবে।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে । বিকেল থেকে অভিযান পরিচালনা করে রাত ৭ টা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল ১০ টা থেকে পুনরায় অভিযান শুরু করে। এখনো উদ্ধার অভিযান চলমান। সেই সঙ্গে মানিকগঞ্জের ডুবুরি দল তাদের সাথে কাজ করছে বলে তিনি জানান। তিনি আরো জানান যতক্ষণ পর্যন্ত মরা দেহ উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।