সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২৬)। ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এমদাদুল হক তরুন এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব জিয়াউল বারী চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান মোল্লা, ট্রাস্টের অন্যতম উদ্যোক্তা জনাব গোলাম রব্বানী জায়গীরদার, সাবেক অভিভাবক সদস্য জনাব মামুন আহমদ ও জনাব ছিদ্দিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ভর্তি সহায়তা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
বক্তারা ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।