রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

শহীদ জিয়ার আদর্শের অকুতোভয় সৈনিক ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমএম জাফর হাসান

মোঃ মুছাব্বির হোসাইন সাগর / ৬২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়ার জাতীয়তাবাদী রাজনীতির সুপরিচিত সংগ্রামী ছাত্রনেতা এম এম জাফর হাসান।২০০৭ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার আত্ম প্রকাশ হয়। শহীদ জিয়ার এই অকুতোভয় সৈনিক দলের প্রয়োজনে স্বাধিকার ও অধিকার আন্দোলনে সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে বিগত ১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। সুদীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় সকল প্রোগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফিনিক্স পাখির মত বাজিমাত করেছেন। ডুমুরিয়ার ছাত্র রাজনীতিকে নতুন এক পথ দেখিয়েছেন যখন ডুমুরিয়া ছাত্র রাজনীতি একটি পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল তখন তৎকালীন জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইবাদুল হক রুবায়েদ এর

নির্দেশনায় ছাত্রদলের তৎকালীন সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন তার উপর বিশ্বাস রেখেই ২০১৭ সালে ছাত্রদলের ডুমুরিয়া উপজেলা শাখার অভিভাবকের দায়িত তুলে দেন তার হাতে। সেই দায়িত্ব তিনি সফলভাবে পালন করেছেন । ডুমুরিয়ায় ছাত্রদলকে সুসংগঠিত করেছেন এবং দলের প্রয়োজনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। এই ২০২৪ এর জুলাই আন্দোলনে খুলনা রাজপথ শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করেছেন। রাজপথে বারবার রক্ত ঝরিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্বাচন করতে গিয়ে হাসিনার পেটুয়া বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয় এবং তার একটি হাত ভেঙে যায়। তারপর খুলনায় এক কেন্দ্র ঘোষিত
প্রোগ্রাম সফল করতে গিয়ে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর গুলির
আঘাতে তার পা ভেঙে যায় এমন শত শত প্রোগ্রাম সফল করেছেন তিনি তারপরও দমে যান নাই।
ছাত্রদলের রাজনীতিতে নিজেকে সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য আগামী খুলনা জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি আশাবাদী দল তার যোগ্য মূল্যায়ন করবেন। খুলনার ছাত্র রাজনীতিতে জাফর হাসান এর মত নেতাদের খুব প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category