Edit Content

ভোটার তালিকায় গরমিল, ভোটার ফিরে যাচ্ছে : ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল রয়েছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

এজেন্টদের কক্ষে আটকে রাখার অভিযোগ জামায়াত প্রার্থীর

ভোলা-২ আসনে একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফজলুল করিম। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। জামায়াত প্রার্থীর অভিযোগ, আজ সকালে দৌলতখান উপজেলার ৫ নম্বর চর লামছিপাতা ভোটকেন্দ্রের একটি কক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখলেও প্রশাসন তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেনি। সকাল পৌনে ৯টায় সরজমিনে চর লামছিপাতা ভোটকেন্দ্রে গিয়ে

সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানা বলেন, নোয়াগাঁও ইউনিয়নে আমার দুজন কর্মীকে রাতে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টায় আলিয়া মাদ্রাস একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা সদর থানা বিএনপির

সন্তানহারা ৮৪ বছরের বৃদ্ধ নওশাদ আলী, বয়সের ভারেও থামেনি রিকশার প্যাডেলে জীবন যুদ্ধ

জীবনের শেষ বয়সটা সাধারণত কাটে নাতি-নাতনির হাসি, পরিবারের সান্নিধ্য আর একটু বিশ্রামে। কিন্তু সবার ভাগ্যে সেই শান্তি জোটে না। চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা পাওলি প্রশিকা পাড়ার বাসিন্দা মোঃ নওশাদ আলীর (৮৪) জীবনের গল্প যেন ঠিক তার উল্টো—একাকীত্ব, দারিদ্র্য আর নিরন্তর সংগ্রামের এক নির্মম বাস্তবতা। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই মানুষটি পেশায় একজন রিকশাচালক। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়

ঝিনাইদহ-৩ আসনে ভোটের মহারণ! ১৬৬ কেন্দ্রের ৪৫টিই ‘ঝুঁকিপূর্ণ’, কড়া পাহারায় সেনাবাহিনী ও র‍্যাব

আসন্ন সংসদ ও গণভোটকে কেন্দ্র করে উত্তপ্ত ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন! নির্বাচনের চূড়ান্ত ক্ষণগণনা শুরু হতেই প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই উপজেলার ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রকে ইতোমধ্যে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে প্রশাসন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে । এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মনোহরগঞ্জে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আজ এক বিশেষ যৌথ টহল পরিচালিত হয়েছে। মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত মনোহরগঞ্জ বাজার, বাইশগাঁও বাজার, লক্ষণপুর বাজার এবং খিলা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ এলাকাগুলোতে এই টহল পরিচালিত

ডিমলায় জামায়াত প্রার্থীর ৬ দফা অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মওলানা আব্দুস সাত্তার তাঁর ৬ দফা অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গত মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি “চলো একসাথে গড়ি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন‍্য আমাদের ভোটকেন্দ্রে যেতে হবে: আসিফ আকবর

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর, যিনি এক সময় একের পর এক হিট গানে দাপিয়ে বেড়িয়েছেন দেশজুড়ে— তিনি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক ইস্যুতে সরব এই শিল্পী এবার সরাসরি কথা বলেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে