
শেখ হাসিনার পতনের পরই তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গীর বদল
বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর দিল্লির কূটনৈতিক অবস্থানেও যে বড় ধরনের পুনর্বিন্যাস শুরু হয়েছে, তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পদক্ষেপে। নির্বাচনের ফল বেসরকারি ভাবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির নির্ণায়ক জয়ে অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে প্রকাশ্য সমর্থনের বার্তা দেয় ভারত—যা অতীতের শীতল সম্পর্কের প্রেক্ষাপটে এক ধরনের কূটনৈতিক ‘ইউ-টার্ন’ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকেরা। শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে







