কুয়াশায় দাড়ানো ট্রাক দেখতে না পেয়ে সংঘর্ষ চালক নিহত, হেলপার আহত

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত আনুমানিক সোয়া চারটার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ইসলাম যশোর জেলার কেশবপুর থানার পরচক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৭৬৭) বগুড়া-নাটোর মহাসড়ক দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুন্দারহাট বাজারের প্রায় ২৫০ গজ দক্ষিণে একই দিক থেকে আসা আরেকটি বালুভর্তি ট্রাক (যশোর-ট-১১-৪৩৩০) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন।
​ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক ওবায়দুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিহত ওবায়দুল ইসলামের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top