চরফ্যাশনে ইউপি নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করলেন -প্রফেসর আলাউদ্দিন

গ্রামে জলাবদ্ধতা। হাজারো হেক্টর ফসলি জমির ক্ষতির শঙ্কা। জনগোষ্ঠীর নাবিশ্বাস। জনকল্যাণকর এসবের সমাধান করে দিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর আলাউদ্দিন। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে দীর্ঘবছর ধরে শতশত কৃষকের জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসব সমস্যার সমাধানে নিজের অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে গভীর পাইপ স্থাপন করে হাজারো হেক্টর ফসলি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন স্থানীয় দুর্দিনের বিএনপির নেতা রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি কলেজের প্রফেসর আলাউদ্দিন।
স্থানীয় তথ্য মতে জানা গেছে, সারা দেশের মতো ভোলার চরফ্যাশনেও আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আর এই নির্বাচনকে ঘিরে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এখন ওসমানগঞ্জ ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি মাদক ইভটিজিং ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়ন গঠনে সামাজিকভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কৃষক, শ্রমিক, জেলে ও মাঝি মাল্লা সহ খেটে খাওয়া মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইতিমধ্যে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজকে নিয়োজিত করেন।
দীর্ঘ বছর জনকল্যানে কাজের পর স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন এই নেতা। তিনি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাটের উন্নয়নের ফলপ্রসু হিসেবে প্রচারণায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। রাস্তার মোড়ে মোড়ে সকাল, বিকাল, রাত অবধি চায়ের দোকানে খোশ গল্পে মেতে ওঠেন স্থানীয় ভোটাররা। তাদের মুখে মুখে প্রফেসর আলাউদ্দিনের দীর্ঘদিনের উন্নয়নমূলক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। তাদের কথা একটাই প্রফেসর আলাউদ্দিন নির্বাচন করলে তার পক্ষে প্রচর-প্রচারণায় কোমড় বেধে নামবেন স্থানীয় জনগণ।
তিনি বলেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতি মানে মানুষের জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি, অনেকে প্রতিশ্রুতির দিয়ে ক্ষমতায় গেলে নিজের পকেট, নিজের পরিবার আর নিজের আত্মীয়-স্বজন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের কষ্টের কথা তারা ভুলে যায়। তাই নিজ উদ্যোগে আমি এলাকার কৃষকের পাশে থাকার চেষ্টা করছি। আমি মুখে যা বলি, বুকে তা লালন করার চেস্টা করি। আমার প্রতিটি কথা, প্রতিটি স্বপ্ন শুধু আমার এলাকার মাটি ও মানুষের জন্য। আমি সম্পদের পাাহাড় গড়তে আসিনি। এসেছি খেটে খাওয়া মানুষের আস্থা অর্জন করতে। জনগণের ভালোবাসা, দোয়া আর জনগণের অস্তিত্বকে সমুন্নত রাখাই আমার রাজনীতির উদ্দেশ্য। আমি বিশ্বাস করি ওসমানগঞ্জ ইউনিয়নকে আদর্শ মডেল ইউনিয় হিসেবে গড়বো ইনশাল্লাহ। আমি আপনাদের ভাই, কারো সন্তানের মত। তাই আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন বলে আমি বিশ্বাস করি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top