যশোর সরকারি এম এম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ১৭৫ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবে না। নির্ধারিত ক্লাসে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ।
কলেজ সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে দ্বাদশ শ্রেণির প্রথম টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলেজের নিয়ম অনুযায়ী, ওই পরীক্ষা থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের কমপক্ষে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদেরও বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এরপরও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি শাখার ১৭৫ শিক্ষার্থী প্রয়োজনীয় উপস্থিতি নিশ্চিত করতে পারেনি। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, এসব শিক্ষার্থীর একটি অংশ নিয়মিত কলেজের ক্লাসে অংশ না নিয়ে কোচিংয়ের প্রতি বেশি মনোযোগী ছিল। কলেজের নির্দেশনা অমান্য করে ক্লাসে অনুপস্থিত থাকায় তাদের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাখাভিত্তিক হিসাব অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ৯৮ জন, মানবিক বিভাগে ৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী এ তালিকায় রয়েছে।
অনুপস্থিত শিক্ষার্থীদের রোল নম্বর:
বিজ্ঞান বিভাগ (৯৮ জন):
১০০০৬, ০৯, ১০, ১৫, ১৮, ২৬, ২৮, ৩১, ৩৩, ৩৫, ৩৬, ৪০, ৫২, ৫৬, ৬৮, ৭৬, ৮১, ৮৭, ৯০, ৯৪, ৯৯, ১২১, ১৩৪, ১৩৫, ১৪৪, ১৪৮, ১৫১, ১৫৪, ১৫৫, ১৫৬, ১৫৯, ১৬২, ১৬৩, ১৬৬, ১৭৫, ১৭৬, ১৭৭, ১৭৮, ১৯২, ১৯৩, ১৯৮, ২০৪, ২০৫, ২০৬, ২১৩, ২১৮, ২১৯, ২২৩, ২২৪, ২২৫, ২২৮, ২৩১, ২৩৯, ২৪১, ২৪৫, ২৫০, ২৫৩, ২৫৪, ২৬০, ২৬৬, ২৬৭, ২৭৪, ২৭৯, ২৮১, ২৮৫, ২৮৬, ২৯৬, ২৯৯, ৩০৬, ৩১১, ৩১২, ৩১৭, ৩১৯, ৩২২, ৩২৫, ৩২৬, ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩৩, ৩৩৪, ৩৩৭, ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪১, ৩৪৬, ৩৫১, ৩৫২, ৩৫৫, ৩৫৬, ৩৫৮, ৩৫৯, ৩৬০, ৩৬৩, ৩৬৪, ৩৬৫, ৩৬৭।
মানবিক বিভাগ (৪০ জন):
২০০১০, ০১৩, ০২০, ০৩২, ০৪১, ০৪৫, ০৫২, ০৫৩, ০৬৬, ০৬৯, ০৮১, ০৮৬, ০৯০, ০৯৯, ১০০, ১০১, ১০৯, ১১৭, ১২৫, ১৩১, ১৩৫, ১৩৯, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭২, ১৭৫, ১৭৭, ১৭৯, ১৮০, ১৮২, ১৮৫।
ব্যবসায় শিক্ষা বিভাগ (৩৭ জন):
৩০০১৩, ১৬, ১৭, ২২, ২৩, ৩৪, ৩৫, ৩৮, ৫১, ৫৪, ৫৫, ৫৭, ৬৯, ৭৬, ৯৪, ৯৫, ১০১, ১০৩, ১১৭, ১১৯, ১২৬, ১২৭, ১২৮, ১৩৬, ১৪৬, ১৪৮, ১৫২, ১৫৬, ১৫৭, ১৬১, ১৬২, ১৬৩, ১৬৬, ১৭৩, ১৭৬, ১৭৭, ১৮১।
কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।



