যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রসহ দুই টি পরিষদের ৪৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল

 ইনস্টিটিউট পরিচালনা  পরিষদ  নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানে  শেষ  দিন মঙ্গলবার। দুই জন স্বতন্ত্রসহ   পৃথক দুই টি পরিষদের ৪৬ প্রার্থী  দাখিল করেছেন মনোনয়ন পত্র। ব্যাপক আলোচনায় থাকলেও  শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন  মোস্তাক হোসেন শিম্বা। এ জেড এম সালেক নেতৃত্বাধীন  সংস্কার ও উন্নয়ন পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বাধীন  ‘পরিবর্তন ও উন্নয়ন’ নামের  পরিষদ।
মনোনয়ন পত্র জমাদানের  শেষ সময়ে রাত আটটার আগে  নির্বাচন  পরিচালনা কমিটির আহবায়ক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ও সহকারী কমিশনার  নাইমুর রহমান গ্রহন করেন সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র।
এসময় প্রতিষ্ঠানটির বর্তমান সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক সহ বিদায়ী নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়ন  জমা দিয়েছেন পরিষদ প্রধান
এ.জেড. এম সালেক (স্বপন) এর নেতৃত্বাধীন  ২০ পদের বিপদের বিপরীতে ২৩ জন  প্রার্থী। অন্যান্যরা হলেন অ্যাড. মাহামুদুল হাসান বুলু, সানোয়ার আলম খান দুলু, মুস্তাফিজুর রহমান কবীর, লেলিন, ড. শাহনাজ পারভীন, জুলফিকার হাসান মাসুম, হাচিনুর রহমান, রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড. আবুল কায়েস, আক্তারুজ্জামান, শাহাবুদ্দীন সাবু, ইমরান সাদিক, আলমগীর হোসেন বাবু,
সৈয়দ শাহজাহান খোকন, ইবাদত খান, জিল্লুর রহমান মানিক, চঞ্চল সরকার, অজয় দত্ত, কাসেদুজ্জামান সেলিম, সাকিব সামরান, সায়েদা বানু শিল্পী ও ফারুখ আহম্মদ সিদ্দিকী (চন্দন)।
অপরদিকে পরিষদ প্রধান আনিসুজ্জামান পিন্টু নেতৃত্বে ২০ একটি পদের বিপরীতে ২১ সম্ভাব্য প্রার্থী  মনোনয়ন জমা দিয়েছেন।  অন্যান্যরা হলেন।

পরিবর্তন ও উন্নয়ন প্যানেল

মোঃ আনিসুজ্জামান পিন্টু , মোঃ আবুল হাসিম রেজা, মোঃ মঞ্জুর কাদের মঞ্জু,  শাহাবুদ্দীন,  ফেরদৌস হোসেন আলমগীর,জাকির হোসেন, এস. এম. তোজাম্মেল হক,  শারমিন সুলতানা , বদরুজ্জামান,  নাছিম উদ্দিন খান ,নূর-ই-আলী-নূর-মামুন, জুবায়ের হোসেন, শেখ সাদী হ্যাভেন,  হাসেম আলা,   হাবিবুর রহমান রুবেল, মোহাম্মদ আব্দুল খালেক,   নাসির উদ্দীন মিঠু,  মমতাজ খাতুন,   আবুল কালাম কালাম আজাদ , তরিকুল ইসলাম ও সালমান হাসান। এছাড়াও স্বতন্ত্র ভাবে মাহাবুবুর রহমান ও নূরুন্নবী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন