আজ বুধবার সকাল ১০টা থেকে মাগুরা সদর থানা প্রাঙ্গণে মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬ খ্রি.) মাগুরা সদর থানায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান।
সভায় বক্তারা সমাজে ক্রমবর্ধমান মাদক, ইভটিজিং, দাঙ্গা ও বিভিন্ন সামাজিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একইসঙ্গে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,বলেন
বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। তবে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”
সভায় মাগুরা সদরের ১৩ টা ইউনিয়নের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সহ ও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন আসবে।





