বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই শিক্ষার্থীর অনলাইন জুয়া /ক্যাসিনো বাণিজ্য। হাতিয়ে দিয়েছেন অর্ধ কোটি টাকা

বাংলাদেশে অবৈধ অনলাইন জুয়ার বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে তরুণ প্রজন্ম ঋণের জালে জড়িয়ে নিঃস্ব হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে [১, ৫]। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, এ অপরাধে সর্বোচ্চ ২ বছরের জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে [৩, ১২]। পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থা অ্যাপ ও সাইটগুলোর বিরুদ্ধে কড়াকড়ি অভিযান চালাচ্ছে [৬, ১৩]।

সরকারের এত কড়াকড়ির মধ্যেও থেমে নেই অনলাইন ক্যাসিনো বা জুয়া বাণিজ্য সম্প্রতি বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই শিক্ষার্থী দেবাশীষ হাওলাদার ও বাপ্পি বারৈই এই দুইজন মিলে তাদের অনলাইন ক্যাসিনোর ব্যবসা ঠিক চালিয়ে যাচ্ছে।জানা যায় এর মূল হোতা দেবাসিস হাওলাদার এর বাড়ি উজিরপুর উপজেলায় কুড়ুলিয়া গ্রামে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় প্রায় তিন মাস ধরে এই চক্রটি বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড কবি নজরুল ইসলাম সড়কে একটি ব্যাচেলার বাসায় ভাড়া থেকে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের হাতে রয়েছে এখন প্রায় অর্ধকোটি টাকা।

এমনকি অনলাইন জুয়ার প্রলোভন দেখিয়ে নষ্ট করে দিচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে যুবক বয়সী ছেলেদের।

এখনই যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে সমাজের যুবসমাজ হুমকির মুখে পড়বে।

এদের বিরুদ্ধে বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স এর কাছে সকল তথ্য জমা দেওয়া হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে খুব দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে দেবাশীষ হাওলাদার সাথে কথা বলতে গেলে তিনি তার সব অভিযোগ অস্বীকার করেন পরবর্তীতে বাপি বাড়ি নামে তার সহযোগী সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হুমকি দেয়। তাদের দুজনের বিষয়ে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ বরাবর অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন