ব্রাহ্মণপাড়ায় ৬০০ ইয়াবাসহ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বি এন পির প্রচার সম্পাদকে  গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ এপ্রিল দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার ধান্যদৌল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক ব্যক্তির বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সোনা মিয়া উপজেলার ধান্যদৌল গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন