জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলছে ১০ দিনব্যাপী ‘বই উৎসব–২০২৬’। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার (SWC) প্রাঙ্গণে ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ দপ্তরের (Directorate of Students’ Welfare) উদ্যোগে আয়োজিত এ বই উৎসবে দেশের ১৬টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও এখানে বই উৎসবে শহরের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বইয়ের স্টলগুলো খোলা থাকছে। উৎসবে সাহিত্য, বিজ্ঞান, আত্মউন্নয়নমুলক, সৃজনশীলতা ও অন্যান্য বিষয়ের বিভিন্ন ধরনের বই স্থান পেয়েছে।
১ নভেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে জ্ঞান আহরণের মাধ্যম বহুমাত্রিক হলেও মুদ্রিত বইয়ের গুরুত্ব ও আবেদন এখনো অটুট রয়েছে। মনোযোগ দিয়ে মুদ্রিত এই জ্ঞানমূলক বই পড়া চিন্তার গভীরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে জ্ঞান ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বই সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন প্রকাশনীর স্টলে পাঠকরা নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বই দেখার এবং সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের এ উদ্যোগকে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্যাম্পাসে জ্ঞানচর্চা ও সৃজনশীল পরিবেশ তৈরির একটি ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মননশীল চর্চার সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১০ নভেম্বর পর্যন্ত চলবে কুয়েটের এ বই উৎসব।