যশোর সরকারি এমএম কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোঃ আতিয়ার রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কলেজের বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর এটিএম রফিকুল ইসলাম তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ, বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সালমা কবীর, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মনিরুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ পলাশ মিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রেহমান আজিজ।
নবনিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতিয়ার রহমান বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। কলেজের শিক্ষার মানোন্নয়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।


