শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, লাগবে সামাজিক আন্দোলন”: মির্জা ফখরুল

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে “মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার” লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে তিনি  এ কথা বলেন। মাদক, সমাজ থেকে নির্মুল প্রসঙ্গে  তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি, সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল পাবো অবশ্যই। আমরা চাই এ ব্যাপারে ঠাকুরগাঁও এর সকল জনগন মাদকের নির্মুল বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করবেন।এসময় মন্ত্রী মহোদয় মাদকের ভয়াবহতার কুফল সম্পর্কে জনগনকে মাদকের ভয়াবহতা প্রচারের আহ্বান জানান।
মাদক নির্মূলে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, মূল কাজ হচ্ছে প্রচার করা। মাদক কতটা খারাপ জিনিস, সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে। সভার শেষে তিনি  মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে  একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন