গাজীপুর কাপাসিয়ায় গতকাল (২মে) মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় কাপাসিয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের(১২৭ তম) “নজরুল জয়ন্তী ও মনোজ্ঞ সাংস্কৃতিক” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সঞ্জীব কুমার দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন গাজীপুর থেকে আগত বৃত্তের পরিচালক হায়দার আলী সিদ্দিকী, কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, রেজাউল করিম কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, কাপাসিয়া কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান আতিকুর রহমান, দৈনিক ভোরের আকাশের কাপাসিয়া প্রতিনিধি উত্তম দাস, দৈনিক সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সমীর বণিক, কাপাসিয়া শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক চন্দন রক্ষিত, উদীচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রদীপ সাহা, সাখাওয়াত হোসেন, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোফাজ্জল হোসেন খান, সুনীল ঘোষ, স্বপন সহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“আমরা ক”জন” শিল্পী গোষ্ঠীর আয়োজনে সোহেল শিশির ও গীতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে নজরুল সংগীত কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আগত অতিথি সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, এরকম অনুষ্ঠান যদি সবসময়ই করা যায় তাহলে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং শিল্পীরা আছেন তারা নজরুলকে ভালোভাবে জানতে পারবেন। অনুষ্ঠান শেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।





