সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ আটক-৩,প্রাইভেট কার জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেন।

 

আটক ব্যক্তিরা হলো-জুজু(২৯),আরিফুল (২৩) ও গাড়িচালক শাকিল(৩৭)।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি ঢাকা মেট্রো-গ-২৭-৬৫০৯ নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক-পিপিএম জানান,এ ঘটনায় আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি

পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী

Scroll to Top