ফরিদপুরের সিএন্ড বি ঘাটের প্রভাবশালী বালু খোরের কবলে এক হাজার পরিবার নিঃস্ব

 ফরিদপুরে
সদর উপজেলার নর্থ চ‍্যালেন
ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের
কবির পুর এলাকা প্রায় এক হাজার পরিবারের বসত ঘর ফসলী জমি আশ্রয় কেদ্র স্কুল মাদ্রাসা পদ্মার নদী গর্বে বিলিন
হয়ে গেছে। সয়সম্বল হারিয়ে
না খেয়ে কষ্টের দিন যাপন করছে, একালার বাসির অভিযোগ ফরিদপুরের সি এন্ড  বি ঘাটের এক প্রভাবশালী বালু
ব‍্যবসায়ি কয়েক বছর ধরে যখন যারা ক্ষমতায় আসে তাদের ব‍্যবহার করে পদ্মা নদী থেকে বালু কেটে বিক্রি করে আসছে ভয়ে কেউ কথা বলছেনা এর সাথে ইউনিয়নের
কিছু প্রভাবশালী ব‍্যাক্তিরাও আছে,তাদের সহযোগিতা এই
অবৈধভাবে বালু উত্তোলন করছে,বালু উত্তোলনের কারনে
এবার বর্ষা মৌসুমে হঠাৎ পদ্মায়
তিন কিঃমি ভেঙ্গে ফেলেছে।
এতে কয়েক বড় বড় কেল ভার্ট
পদ্মার নদী গর্বে চলে গেছে
ক্ষতির পরিমান সব মিলিয়ে কয়েক শতাধিক কোটি টাকার মতো হবে। শত শত লোক বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয়
নিয়েছে। এলাকাবাসিরা ভয়ে
নিজেদের নাম এবং প্রভাবশালী
বালু ব‍্যবসায়ির নাম বলছেনা,
তাদের ভয় নাম বলে দিলে যে
কোন সময় ক্ষতি করে দিবে।
এ বিষয়ে নর্থচ‍্যালেন ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের
মেম্বার মোস্তফা ও সরোয়ার জানান ফরিদপুরের সিএন্ড বি ঘাটের এক প্রভাবশালী বালু
ব‍্যবসায়ি সরকারি ভাবে টেন্ডার মাধ্যমে মানিকগঞ্জ জেলার
হরিরামপুর উপজেলার বিভিন্ন বিচ্ছিন্ন এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি পায়,কিন্তু যেখান থেকে বালু কাটার কথা সেখান থেকে না কেটে ফরিদপুরের নর্থ চ‍্যালেন ইউনিয়নের কবির পুর থেকে বলু উত্তোলন করছে একাধিক বছর ধরে। তারাআরো বলেন যেহেতু মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও ফরিদপুর জেলার কবিরপুরের সীমানা একই সাথে এ জন‍্য হরিরামপুর দেখিয়ে কবিরপুর থেকে বালু উত্তোলন করে থাকে,আর এই বালু উত্তোলনের কারনে আজ এক হাজার পরিবার ফকির হয়ে গেলো। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসকের কার্য‍্যলয়ের কর্মকর্তা দের কোন উদ্যোগ নেই বলু উত্তেজনা বন্ধ করার জন‍্য এই এই অভিযোগ ওএলাকা বাসি  করেছে। রাসেল নামে এক কৃষক জানান মানিকগঞ্জের ভুয়া কাগজপত্র দেখিয়ে দেখিয়ে আমাদের কবিরপুর থেকে এক প্রভাবশালী বালু উঠাছে,কিন্ত কেউ কোন কিছু বলেছেনা আজ আমার প্রায় একহাজার পরিবার নিঃস্ব হয়ে গেলাম এই চিন্তা কেউ করলো না। রাসেল আরো বলেন এই বালুর টাকা ছোট বড় রাজনৈতিক নেতাসহ
সরকারি অনেক কর্মকর্তারা ভাগ পায় এবং সাথে আছে এলাকার কিছু প্রভাবশালীরাও।
তবে মোস্তফা মেম্বার ও সরোয়ার মেম্বার মাননীয় প্রধান
মন্ত্রী জনাব তারেক রহমান ও মানিকগঞ্জের মন্ত্রী ও সংসদ সদস্য রিতা ম‍্যাডামে হস্তক্ষেপ
কামনা করে স্হায়ী সমাধান চেয়েছেন। বৃদ্ধ মহিলা আছিয়া
বেগম বলেন বালু কাটার জন‍্য
আজ স্বামীর ভিটা বাড়ি হারালাম আল্লাহ্ তুমি এর বিচার করো।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top