একটি দেশের গনতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য(NID)নাগরিক সেবা নিশ্চিত করনে স্বচ্ছ,সুন্দর ও নিখুঁত করে তোলার লক্ষে জনগনের ভোগান্তি লাগবে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন রুপগঞ্জ উপজেলা নির্বাচন প্রধান কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।গত ০১/০৩/২৬ইং তারিখে রুপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে যোগদানের পর থেকে সততা,কর্মদক্ষতা ও নিজে দায়িত্বে রুপগঞ্জের নাগরিকদের(NID) নতুন, সংশোধন ও স্থানান্তরের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখছেন।
নতুন আইডি কার্ড করতে আসা কয়েক জনের সাথে আলাপ কালে সবাই সন্তোষ প্রকাশ করেন।নামের সংশোধন করতে আবেদন করা এক ছেলের পিতার সাথে কথা বললে তিনি জানান,আজ সকল কাগজ পত্র নিয়ে এসে নাজমুল স্যারকে দিলে তিনি যাচাই বাছাই করে আমার ছেলের নাম সংশোধন করে দেন। ৫ই আগষ্টের পূর্বে আমার মেয়ের সার্টিফিকেট এর সাথে আইডি কার্ডের নামের বানান ও জন্ম তারিখ ৩বছরের ভূল থাকায় ৫০ হাজার টাকা দিতে হয়েছে এক কর্মকর্তাকে। এখন কোন দালাল ও নেই টাকা পয়সা লাগে না।
গত ২০২৫ সালে হালনাগাদের সময় দায়িত্বশীল প্রাইমারী স্কুলের শিক্ষকের ভূলের কারনে ৫ম পাস করা আমার এলাকার এক ছেলের জন্মতারিখ ২০০৫ এর পরিবর্তে ২০০৭ দিয়ে আইডি হয়।সঠিক ২০০৫ সাল সংশোধন করে দিতে ছেলেটিকে আশ্বাস দেন মোঃ নাজমুল হাসান।
রুপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস প্রধান কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এর কাছে (NID)নাগরিক সার্বিক সেবা সম্পদ জানতে চাইলে তিনি বলেন,আমি রুপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে যোগদানের পর জনগনকে সততার সাথে যতটুকু সম্ভব ততটুকু সেবা দিয়ে যাচ্ছি।আমি অফিসে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর একটা গ্রাহক বলতে পারবে না এই অফিসে টাকা দিয়ে কাজ করতে
হয়েছে এবং ভোগান্তির শিকার হতে হয়েছে।



