মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুই অসহায় নারীকে আর্থিক অনুদান

নারায়ণগঞ্জে মানবিক সহায়তার অংশ হিসেবে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুইজন অসহায় নারীকে মোট ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত থেকে অসহায় দুইজনের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ মহানগর যুবদল আহবায়ক মনিরুল ইসলাম সজলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুইজন নারীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়ার উদ্যোগটি এলাকাজুড়ে ইতোমধ্যে ব্যাপক

আলোচনায় চলে আসে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন