উত্তরায় মেট্রোরেলের উত্তর স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ১২ জুলাই রবিবার বিকেলে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১২টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে মৌখিকভাবে সতর্ক করা হয় বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এই অভিযানের ফলে এলাকাটি দখলমুক্ত হয় এবং যাত্রী চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়। ডিএমটিসিএল’র এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।






