বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

আবার প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আবেদন করা যাবে আগামী ২৮ জুন থেকে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।
বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে এসে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাও চালু থাকবে। আর রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ঢাকা— ৫টি ভিসা সেন্টারই চালু থাকবে। ভিসা সেন্টার থেকে মেডিকেল ভিসা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত এই হাইকমিশনারকে মন্ত্রির সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন