ফুলগাজীর আমজাদহাটে হান্নান হত্যা মামলার প্রধান আসামি পুলিশের দুঃসাহসিক অভিযানে গ্রেপ্তার

গত ১ জুন ২০২৬ রোজ সোমবার ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় সংঘটিত হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আমজাদহাটে সংঘটিত হান্নান হত্যা মামলায় মনির আহমেদকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।
 পরে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন