২য় শ্রেণি পড়ুয়া এক মেয়ে নাম: সামিনা নূর তাজ থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ২য় শ্রেণি পড়ুয়া এক মেয়ে নাম: সামিনা নূর তাজ আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে। স্কুলের পক্ষ থেকে তাজ কে জানালেন  প্রাণঢালা অভিনন্দন, ও শুভেচ্ছা
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২য় শ্রেণির অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ আবারও একটি গৌরবময় আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে।
গত ৩ জুলাই ২০২৬ থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad 2026-এ অংশগ্রহণ করে তাজ এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। ইংরেজি ভাষায় তার অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে সে আমাদের প্রতিষ্ঠানের জন্য আরেকটি অনন্য অর্জন বয়ে এনেছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় কিছু দিনের মধ্যে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আমাদের তাজও অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, সেখানেও তাজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও প্রতিষ্ঠানের জন্য আরও গৌরব বয়ে আনবে, ইনশাআল্লাহ্।
সামিনা নূর তাজের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তাআলা তার সহায় হোন, আমিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন