সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নানান কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন, সোনারগাঁ স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে সোনারগাঁ উপজেলা চত্তরে বিজয়স্তম্ভে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মোঃ মহিববুল্লাহ,কাচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আ. বাতেন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
পরে সোনারগাঁ স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মোঃ মহিববুল্লাহ শিক্ষার্থীদের সালাম গ্রহন করেন।
পরে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা  ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন