“লংগদুতে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণ উপলক্ষ্যে বিশ্ব চিন্তাদিবস উদযাপন

রাঙ্গামাটির লংগদুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী ও আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ উপলক্ষে বিশ্ব চিন্তা দিবস উদযাপন।
৩০ এপ্রিল, ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গার্ল গাইডস এ্যাসোসিয়েশন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস লংগদু উপজেলা শাখার স্থানীয় কমিশনার রফিকুন্নেছা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ ইসলাম ও বায়তুশশরফ মাদ্রাসা কম্পলেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষনে তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের যোগ্য ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন। তাই অ-রাজনৈতিক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গার্লস গাইড এসোসিয়েশনকে আরো বেগবান করে শিক্ষার্থীদের প্রথম থেকেই প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সব দিক থেকে তাদের দক্ষ করে তুলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ গার্ল গাইডস লংগদু উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার রফিকুন্নেছা, প্রধান শিক্ষক- মাইনীমুখ মডেল হাই স্কুল, সেক্রেটারি- গোপা রাণী, সহকারী শিক্ষক, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়, কোষাধ্যক্ষ- মোছাঃ শাহীনা বেগম, সহকারি শিক্ষক, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় এবং লংগদু বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলি রাণী দাশ ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মিনতি প্রভা সাহা।
মতবিনিময় সভায় পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গার্ল গাইডের হলদে পাখির দল শিক্ষার্থীরা চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলেই প্রত্যাশা করেন বক্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন