লংগদু উপজেলা প্রশাসনের ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৫ মার্চ,২০২৬ ইং  বুধবার সকাল ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন উক্ত সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন।
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানা অফিসার ইন চার্জ মোঃ জাকারিয়া,  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, লংগদু প্রেসক্লাবের সাধারন  সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও  আলোচনা সভা শেষে গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু থানা মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ আহরার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন