১৯ এপ্রিল (রবিবার) দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে জেড কে ফিলিং স্টেশনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এবং খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন।
জেড কে ফিলিং স্টেশনের মালিক রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃংখল ছেলে প্রতিদিন পাম্পে তেল নিতে আসে সিরিয়াল ছাড়া, এবং মাঝে মাঝেই তারা ঝামেলা করে। আজকে পঞ্চাশটির অধিক মোটরসাইকেল নিয়ে একযোগে তারা এসেছিল সিরিয়াল ভেঙে তেল নিলে, ওদেরকে তেল দিতে অশ্বিকৃতি জানালে তারা অতর্কিত হামলা এবং ভাঙচুর করে।
তিনি আরো বলেন আমরা এভাবে নিরাপত্তাহীনতায় ব্যবসা করতে পারবো না। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।