চরফ্যাশনে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। আটককৃতরা হলেন- আব্দুল্লাহপুর ৭নং ওয়ার্ডের ফজর আলী হাওলাদার বাড়ীর মৃত সাহাবউদ্দিনের ছেলে রাকিব (২৫),
আব্দুল্লাহপুর ৭নং ওয়ার্ডের মৃত আনিছল হক মাঝির ছেলে মোঃ মঞ্জুর মাঝি (৪৯)।
৬ সেপ্টেম্বর গভীর রাতে চরফ্যাশন থানাধীন জিন্নাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ শাহাবুদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ সোহেল কামাল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
এ সময় তাদের সাথে ৪০ পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ১২,০০০/- টাকা), মাদক বিক্রির নগদ ১,১০০/- টাকা এবং একটি বাটন মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৮





