মাদক কারবারে সম্পৃক্তার অভিযোগে কর্মকর্তা ক্লোজড

সাভারে মাদককান্ডে জড়িত থাকার দায়ে সাভার থানার ওসিসহ ৪ কর্মকর্তা ক্লোজের পরে এবার  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে একই অভিযোগে ক্লোজ করা হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তরের আলোচিত এ পরিদর্শকের না মাসুদুর রহমান। দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অধিদপ্তরের এ পরিদর্শকসহ তার টিমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সোমবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ রাজিব মিনা স্বাক্ষরিত পত্র আদেশে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এ টিমের এস আই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে আটকে মাদক সম্রাট শামীম মারধর করে। পরে ক্ষমা চেয়ে ছাড়া পায়।
এ ছাড়া আশুলিয়ায় বুড়ীর বাজার সংলগ্ন সবচেয়ে বড় গাঁজার স্পটে মাসোহারা আনতে গিয়ে গাঁজা ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির লোকজন ও গাঁজা সেবীদের হামলায় বেশ কয়েক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী আহত হন।
উল্লেখ্য,সাভার পৌর এলাকার পালোয়ান পাড়ায় মাদক সম্রাট শামীমের স্পষ্টে সম্প্রতি দুই টিভি সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা। এ ঘটনাটি বেশ আলোচিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন