বান্দরবানে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করল জেলা প্রশাসন

পুরনো গ্লানি,হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে বান্দরবান পার্বত্য জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ!
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির শুরু হয়!
র‍্যালি শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ১৪৩৩ বাংলা নববর্ষের র‍্যালি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী,
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ও পুলিশ সুপার মো.আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আবু তালেব সহ জেলা পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্রনৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। তারপর অডিটোরিয়ামে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাঙ্গালি ছাড়াও বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।অনুষ্ঠান উপভোগ করতে সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন!

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন