*বানিয়াজান ইউনিয়নের রাস্তার পানি নিষ্কাশন সমস্যা সমাধানের জন্য পরিদর্শন করলেন এসিল্যান্ড দিল আফরোজ

বানিজান ইউনিয়নের রাস্তার পানি নিষ্কাশন সমস্যা সমাধানের জন্য পরিদর্শন করলেন এসি ল্যান্ড দিল আফরোজ।
স্টাফ রিপোর্টার মো: দেলোয়ার হোসেন এর তথ্য চিত্রে তুলে ধরা হলো বিস্তারিত
টাংগাইল ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের  গ্রামীণ সড়কে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
 বৃহস্পতিবার সকাল ১২ টার সময় তিনি বানিয়াজান ইউনিয়নের  ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন। এ সময়  উপস্থিত ছিলেন বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম (চান)।প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ অপু মিয়া।  আরো উপস্থিত ছিলেন  ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ এবং গ্রামবাসী। গ্রামবাসী ও ভুক্তভোগীদের সঙ্গে তিনি কথা  বলেন।
পরিদর্শনকালে দেখা যায়, বানিয়াজান বাজার থেকে  সড়কের পাশে ড্রেন না থাকায় বর্ষার পানি জমে সড়ক নষ্ট হয়ে গেছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “প্রতি বছর বর্ষায় এই রাস্তা পানির নিচে তলিয়ে যায়। বাচ্চারা স্কুলে যেতে পারে না, অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। আজ এসিল্যান্ড ম্যাডাম নিজে এসে দেখে গেলেন, আশা করি দ্রুত সমস্যা  সমাধান হবে।”
এসিল্যান্ড
দিল আফরোজ বলেন, “বানিয়াজান ইউনিয়নের এই রাস্তাগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ হচ্ছে। সরেজমিনে যা দেখলাম তা প্রতিবেদন আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেব। দ্রুত ড্রেন  নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “জনসাধারণের চলাচল সহজ করতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা জরুরি। উপজেলা প্রশাসন বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবে।
বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এসিল্যান্ডের সরাসরি হস্তক্ষেপে আমরা অনেক খুশি এবং আশাবাদী। তিনি দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুর  করবেন এই দাবি জানাই।
পরিদর্শনকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন