পিংক বাসে ই-টিকিটিং চালু করল “সহজ”

নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বিআরটিসি- এর ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং কার্যক্রম চালু করেছে সহজ লিমিটেড। এই উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে POS মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেয়া হচ্ছে।
নারী যাত্রীরা বাসে ওঠার পর POS মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
এই উদ্যোগে ই-টিকিটিং পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসি ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসগুলোর কন্ডাক্টরদের POS মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে POS মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন