সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে গঠিত হয়েছে, পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতি, ইহা একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও উন্নয়নমূলক সংগঠন,
প্রায় ৫৪ জন সদস্য নিয়ে গঠিত এই সংগঠনটি ১৫ জুলাই ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সংগঠনের নেতৃত্বে রয়েছেন সভাপতি শাহ আলম ফরহাদ এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজা, তৌফিক আহমেদ খান পাঠান প্রধান উপদেষ্টা, এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ রেহান উদ্দিন, মোঃ শামীম ও মোঃ কামরুজ্জামান আজাদ।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ হারুন, শফিকুল ইসলাম শামীম ও জিয়াউল হক। যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন সাব্বির হাসান ইমন শাহ।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—অর্থ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক হিমেল মিয়া, প্রচার সম্পাদক আরিফ খান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক, আইটি সম্পাদক নাসিমুল গনি দুর্জয়, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ, ক্রীড়া সম্পাদক সুলেমান হোসেনসহ আরও অনেকে।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, সহ-প্রচার সম্পাদক, সহ-সমাজকল্যাণ সম্পাদক, সহ-আইটি সম্পাদক, সহ-সাংস্কৃতিক সম্পাদক ও সহ-ক্রীড়া সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির মূল লক্ষ্য হলো সমাজের গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখা। প্রবাসে অবস্থানরত সদস্যরা একতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এছাড়াও সমাজ থেকে মাদক, ইয়াবা সেবন ও মাদক ব্যবসা নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, পদ-পদবী নয়—মানবসেবাই তাদের মূল লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের একমাত্র উদ্দেশ্য।
ইতোমধ্যে সংগঠনটির উদ্যোগে এলাকার বহু দরিদ্র পরিবার ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে আরও বিস্তৃতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রবাসীদের এই মহৎ প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করবে।






