পুলিশের উপর চোরচক্রের সদস্যদের হামলা

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় গাছ চুরির বিষয়কে কেন্দ্র করে চোরাই কাজে জড়িত চক্রটির দফায় দফায় হামলায় আহত হয়েছেন কেইপিজেডের নিরাপত্তা কর্মী এবং পুলিশ সদস্যরা। ভাঙচুর হয়েছে পুলিশের একটি গাড়ি।
সর্বশেষ সোমবার (০৪ মে) দিবাগত রাতে কেইপিজেডের দক্ষিণ গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
কেইপিজেড সূত্রে জানা যায়, গত ৩০এপ্রিল কেইপিজেডের নর্থ ব্লকে চোরাই চক্রকর্তৃক গাছ কাটার খবর পেয়ে ২জন নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে যায়। এসময় চেরেরদল প্রহরীদের দেশীয় অস্ত্র দিয়ে শারীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরবর্তীতে অন্যান্য নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় গত ২মে ০৪ জনের নাম উল্লেখ পূর্বক ১০ জনকে অজ্ঞাত রেখে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়। এবিষয়ে তদন্ত করতে গত ০৪ মে শিল্প পুলিশ অভিযুক্ত সালাউদ্দিনের বাড়িতে গেলে আসামীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে ইট পাটকেল মেরে পুলিশকে আক্রমন করে। এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারও দেশীয় অস্ত্র নিয়ে ১নং গেইটের সিকিউরিটিকে আক্রমন করে।
পুলিশ জানায়, গাছ কাটতে গিয়ে বাধার মুখে পড়ে দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
শিল্প পুলিশের এএসআই মিজানুর রহমান জানান, অভিযুক্তদের ধরতে গেলে তারা পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করে এবং একাধিকবার সংঘর্ষে জড়ায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কেইপিজেডের প্রায় ২০হাজার মত গাছ চোরের দল চুরি করে নিয়ে গেছে। কয়েকদিন আগে গাছ কাটতে বাধা দেওয়ায় আমাদের এক নিরাপত্তারক্ষীকে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পুলিশের সাথে চোরচক্রের সংঘর্ষের ঘটনা ঘটে সে ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
এবিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম বলেন, এই ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে,
একজনকে আটক করা হয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন