গাজীপুর মহানগরীতে অবৈধ তিনশ লিটার ডিজেল মজুদকারীর জব্দ

বুধবার (১ এপ্রিল) দুপুর ২ টার দিকে মহানগরীর বাসন ১৪ নম্বর ওয়ার্ডের হক মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাবুল টেলিকম দোকানের স্বত্বাধিকারী বাবুলকে ১২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানটিতে অবৈধভাবে প্রায় সাড়ে তিনশ লিটার ডিজেল মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় ওই ডিজেল জব্দ করে তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেয়া হয়। তিন দিনের মধ্যে তা বিক্রি করে ভবিষ্যতে আর মজুদ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
সম্প্রতি সারা দেশে জ্বালানি তেল সংকটের অভিযোগে মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে লাইনে দাঁড়িয়েও তারা নির্ধারিত পরিমাণের বেশি তেল নিতে পারছেন না। বিভিন্ন পাম্পে ‘তেল নেই’ এমন নোটিশও দেখা যাচ্ছে।
এ অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থানে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বাসন রোডের হক মার্কেট এলাকায় বাবুল মোবাইল টেলিকম দোকানে এমন ঘটনার তথ্য পেয়ে দুইজন স্থানীয় প্রত্যক্ষদর্শী বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে জানালে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়। পরে অভিযান চালিয়ে সাড়ে তিনশ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একটি অসাধু চক্র বিভিন্ন উপায়ে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
জনসাধারণের দাবি, এ ধরনের জ্বালানি তেল মজুদকারী অসাধু চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন