চরফ্যাসনে এক কালু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। তার গ্রামের বাড়ি পৌরসভা ৯ নং ওয়ার্ড। মৃত: সৈয়দ আহমেদের ছেলে বলে জানা গেছে।
২১ জুন রবিবার সকাল ১০টায় চরফ্যাশন ফরেস্ট অফিস মসজিদের সামনে পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ
মাহমুদ আল ফরিদ জানান, শনিবার দিবাগত রাতে কোন এক সময় এই বৃদ্ধ মসজিদের পুকুরের ঘাটলায় গেলে হয়তোবা সে পুকুরে পড়ে যায়। এটাই প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ভোলা পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
তবে এই বৃদ্ধের এক ছেলে মিজান বসবাস করে শশীভূষণে। তিনি এসে লাশ শনাক্ত করে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।




