উগ্রবাদী সংগঠন হিজবুত তাওহীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন ফেনীর তরুণ ওলামায়ে কেরাম।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী। তিনি বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সঠিক ইসলামী মূল্যবোধ রক্ষায় বিভ্রান্তিকর ও উগ্রবাদী কার্যক্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
এ সময় বক্তারা দাবি করেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ায় এমন যেকোনো কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
স্মারকলিপি গ্রহণের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





