
স্ত্রীর অবাধ্যতা মোকাবিলা: ইসলামে ধাপে ধাপে সমাধান
ইসলাম পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছে। একটি সুখী পরিবারের চাবিকাঠি হলো স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরের হক আদায় করা। তবে কখনো কখনো পরিবারে ভুল-বোঝাবুঝি বা পারিবারিক সংকট সৃষ্টি হতে পারে। ইসলামে এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানসম্মত ও ধাপে ধাপে পদ্ধতি রয়েছে। স্ত্রী যদি কোনো ন্যায্য কারণ ছাড়া স্বামীর অবাধ্যতা প্রদর্শন করে, ইসলামে এটিকে ‘নুশুজ’ বলা হয়।