হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালির কাছে উপসাগরীয় এলাকায় মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। খবর আলজাজিরার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘প্রিমা’ নামের ওই ট্যাংকারটি আইআরজিসি নৌবাহিনীর দেওয়া বারবার সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল। পরে ড্রোন ব্যবহার করে ট্যাংকারটিতে হামলা চালানো হয়। তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করা ট্যাংকারটির বিরুদ্ধে এই হামলার ঘটনা আজ সকালে ঘটেছে।

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।লাইভ ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামাল ইরান

ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে। আইআরজিসির দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।   গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর, যা মাটিতে চলমান যে লক্ষ্য শনাক্ত করতে পারে। ইলেকট্রনিক

দুবাইয়ে আটকা বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট যাচ্ছে

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশপথে বিমান চলাচল বন্ধ রয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত

হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই হামলা, হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে সেখানে চলাচলকারী যেকোনও জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তেহরানের এই কঠোর অবস্থানের জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেল ও গ্যাসের দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হয়েছে।

কুয়েত প্রবাসীদের জরুরি সতর্কবার্তা দূতাবাসের

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। সোমবার (২ মার্চ) রাত ৮টা ৩৯ মিনিটে দূতাবাসের ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো দৃশ্য, ছবি বা ভিডিও করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে হবে। একই সঙ্গে এই ধরনের কোনো সংবেদনশীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার

পাকিস্তানিদের ওপর মার্কিন সেনাদের গুলি, নিহত ১০

পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সোমবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানান। যদিও কূটনৈতিক স্থাপনায় এ ধরনের শক্তি প্রয়োগকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যা দেশটিতে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। রোববার বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন

ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরাইল

সৌদি আরবের রিয়াদের আরামকোতে হামলা ছিল একটি ইসরাইলি ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য হলো ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। ওয়াকিবহাল সূত্রটি আরও বলেছে, ‘ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে সমস্ত আমেরিকান এবং ইসরাইলি সম্পদ, স্থাপনাগুলোকে

মাটির নিচে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি দেখা গেছে। যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। তবে সিএনএন তাঁদের প্রতিবেদনে

ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান অভিযান আরও চার সপ্তাহ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ঘোষণা দেন তিনি। একই সঙ্গে এ অভিযানে সৌদি আরবও অংশ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে