সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

মো: সাজ্জাদ হোসেন    / ৩১
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৫টায় মাগুরা সদর উপজেলার সামনে থেকে মাগুরা সদর ও পৌর কৃষক দলের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভায়নার মোড় হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা ও এহসানুল হক পলাশ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান, সদস্য সচিব দাউদ হোসাইন এবং পৌর কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম।
সভায় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একই উপলক্ষে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথকভাবে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিমসহ মাগুরা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা শেষে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়, যা ভায়নার মোড় হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান গুলোর আয়োজন করে মাগুরা সদর ও পৌর কৃষক দল এবং মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category